Swift

Kashmir The Heaven On Earth | Travel Guides | কাশ্মীর | Part 1

কাশ্মীর | Dhaka To Kashmir | Travel Guides

ব্যাকপ্যাকিং ইন কাশ্মীর :
কাশ্মীর মানে ভূ-স্বর্গ , ছোট বেলা থেকেই এটা শুনতে শুনতে বড় হয়েছি। কিন্তু টিভি এবং মিডিয়া ফলো করলে স্বর্গের ভিতর শুধু হই চৈ চোখে পড়ে, তাই মা বাবার চোখ রাঙানি, এবং অল্প খানিকটা দূরে (প্রায় ২০০০-২২০০কিমি ) থেকেও যেন স্বর্গ সারা জীবন অধরা ই থেকেছে। কিন্তু ইদানিং টিওবি এবং অন্যান্য পেজ এ চোখ রাখলে বুঝা যায় যে অনেকেই যাচ্ছে, তাই গত জুলাই তে আমিও সিদ্ধান্ত নিয়ে নিলাম কাশ্মীরে একটা সোলো ট্রিপ করার। ধুম করে টিকেট কেটে ফেললাম ঢাকা টু দিল্লি, এবং দিল্লি তো শ্রীনগর। ১০ দিনের ট্রিপ, সেপ্টেম্বরের ২০ থেকে ৩০ পর্যন্ত। আর আমার সোলো ট্রিপ মানেই ব্যাকপ্যাকিং ট্রিপ, আতিশয্য নেই, কিন্তু আছে অভিজ্ঞতা মাটির অনেক কাছাকাছি। আমার কাছে মনে হয়েছে কাশ্মীর নিয়ে backpacking ইনফরমেশন অনেক সীমিত, তাই যতটুকু সম্ভব বিস্তারিত ভাবে আলোচনা করবো যাতে এই লেখা বাজেট ট্রাভেলার থেকে শুরু করে লাক্সারি ট্রাভেলার সবাইকেই কভার করে।

কাশ্মীর | Dhaka To Kashmir | Travel Guides

প্রথম পর্ব : ঢাকা থেকে শ্রীনগর এবং রিটার্ন
দূরত্ব টা অনেক, প্রায় ২৫০০ কিলোমিটার, তাই এটা একটা বড়ো ফ্যাক্টর কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে। হয় আপনাকে টাকা দিয়ে সময় কিনতে হবে, অথবা সময় দিয়ে টাকা বাঁচাতে হবে। একটু গোলমেলে মনে হচ্ছে? একটু ধৈর্য ধরুন, বলছি।
আপনি যদি সময় বাঁচাতে চান, তাহলে প্লেনে ভ্রমণ করুন। এবং সেটা ৩ ভাবে হতে পারে :
১. সরাসরি ঢাকা থেকে শ্রীনগর। সিঙ্গেল টিকেট (ঢাকা - শ্রীনগর - ঢাকা ) কাটলে দাম বেশি পরবে (৩৫-৪০ হাজার টাকা জন প্রতি ), কিন্তু এটা সব চেয়ে কনভেনিয়েন্ট। লাগেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, শুধু ট্রানজিট গুলি নিলেই হবে। কিছুটা টাকা বাঁচাতে চাইলে ঢাকা -কলকাতা -দিল্লি , এবং দিল্লি - শ্রীনগর টিকেট করুন, দুইটা টিকেট হবে, এবং এটা ২০-২৮ হাজারের মধ্যে হয়ে যাওয়া উচিত। সময় লাগবে ১৪ থেকে ১৮ ঘন্টার মতো।
২. ঢাকা থেকে কলকাতা বাসে অথবা ট্রেন এ , কলকাতা থেকে শ্রীনগর প্লেন: ঢাকা থেকে কলকাতা যাওয়া নিয়ে বলার কিছু নেই। সবাই জানেন কম বেশি। কলকাতা থেকে শ্রীনগর এর প্লেন ভাড়া একটু আগেই (৩-৪ মাস ) কাটলে ১২ থেকে ১৫ হাজারের মধ্যে হয়ে যাবে।
৩. ঢাকা থেকে দিল্লি প্লেনে, দিল্লি থেকে শ্রীনগর ট্রেন+বাস অথবা শুধু বাস : ঢাকা - দিল্লি প্লেন ভাড়া একটু সময় নিয়ে কাটলে এখন ১২ থেকে ১৬ হাজারের মধ্যে পেয়ে যাবেন। দিল্লি থেকে ট্রেনে যেতে পারেন জম্মু , সর্বনিন্ম ভাড়া (স্লিপার ক্লাস ) পড়বে ৩৫৫ রুপি, সর্বোচ্চ (রাজধানী এক্সপ্রেস 1A ক্লাস) পড়বে ২৫০০ রুপির মতো ওয়ান ওয়ে। এর মাঝামাঝি অনেক অপশন আছে। জম্মু থেকে বাসে যেতে পারেন শ্রীনগর , ভাড়া ৩০০-৪০০ টাকা পড়বে বাসের প্রকারভেদে (১২ ঘন্টা)। শেয়ারড জিপে ৫০০ টাকা পড়বে (১০ ঘন্টা) . সকাল সকাল রওনা দিতে হবে, ভ্রমণ তা উপভোগ করতে পারবেন, তবে সিকিউরিটি চেকিং এর জন্য মাঝে মাঝে রোড ব্লক থাকতে পারে। এটা মাথায় রাখতে হবে। দিল্লি -শ্রীনগর সরাসরি বাস (JKSRTC) বাস ভাড়া পড়বে ২০০০ টাকা, সময় লাগবে প্রায় ২৪ ঘন্টা।
যদি হাতে অনেক সময় থাকে, তাহলে পুরোটাই বাস + ট্রেন এ যেতে পারেন। সেক্ষেত্রে কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার উপায় টি বলে দিচ্ছি।

কাশ্মীর | Dhaka To Kashmir | Travel Guides
সবচেয়ে ভালো হবে শিয়ালদাহ স্টেশন থেকে "হামসাফার এক্সপ্রেস" (আহ , কি রোমান্টিক নাম), যা প্রতি সোমবার দুপুর ১:১০ মিনিটে ছেড়ে যায় , এবং মাঝখানে ১১টি স্টেশন টাচ করে ৩৪ ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে জম্মু স্টেশন এ, রাত ১২ টায়। পুরো ট্রেনে একটাই ক্লাস , 3A (এসি ৩ টায়ার ), ভাড়া ২২১৫ রুপি। তারপর জম্মু থেকে শ্রীনগর বাস এ অথবা শেয়ারড ট্যাক্সি তে (উপরের বর্ণিত ).
হাওড়া স্টেশন থেকে মঙ্গল, শুক্র এবং শনিবার রাত ১১:৫৫ মিনিটে ছেড়ে যায় "হিমগিরি এক্সপ্রেস", একদিন পর দুপুর ১ টার দিকে পৌঁছে জম্মু তে। স্লিপার ক্লাসের ভাড়া ৭৫০ রুপি, 3A ক্লাস ১৯৮০ রুপি। ট্রেনটি মাঝখানে ৩০ টি স্টেশন ধরবে।

এছাড়া প্রতিদিন কলকাতা (চিতপুর ) স্টেশন থেকে প্রতিদিন শোকের ১১:৪৫ মিনিটে ছেড়ে যায় "জম্মু-তাওয়ি এক্সপ্রেস" যা ৪৬ ঘন্টা পর (যাত্রার ৩য় দিন) সকাল ১০ টার দিকে জম্মু পৌঁছায়। স্লিপার ক্লাস ভাড়া ৭১৫ টাকা। পথে এটি ৯৬ টি স্টেশন ধরবে।
সারমর্ম: ঢাকা - শ্রীনগর -ঢাকা সর্বনিন্ম ভাড়া ক্যালকুলেশন :
ঢাকা -কলকাতা -ঢাকা : ২০০০ টাকা
কলকাতা -জম্মু -কলকাতা : ৭১৫ + ৭১৫ = ১৪৩০ রুপি (১৭৮০ টাকা)
জম্মু-শ্রীনগর-জম্মু : ৩৫০ + ৩৫০ =৭০০ রুপি (৮৭৫ টাকা )
মোট : ৪৬৫৫ টাকা (৫০০০ টাকা)
দিল্লি এয়ারপোর্ট ট্রান্সফার এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
আপনি যদি প্লেনে যান , এবং দিল্লিতে আপনার ট্রান্সফার থাকে, তাহলে কয়েকটি জিনিস জেনে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লি এয়ারপোর্ট হয়তো বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট না, কিন্তু এটি সম্ভবত সবচেয়ে জটিল এয়ারপোর্ট গুলোর একটি। দিল্লি এয়ারপোর্টে ৩ টি টার্মিনাল আছে, যেটা অনেক বড় এয়ারপোর্টেই থাকে। সমস্যা হলো, টার্মিনাল ৩ টির মধ্যে ইন্টারনাল কোনো কানেকশন নেই। এক টারমিনাল থেকে অন্য টার্মিনাল এ যেতে হলে আপনাকে এয়ারপোর্ট থেকে বের হয়ে শহরের মধ্যে দিয়ে গিয়ে অন্য টার্মিনাল এ পৌঁছাতে হবে, যার মানে হচ্ছে আপনাকে হয় শাটল বাস নিতে হবে, অথবা ট্যাক্সি নিতে হবে, এবং যে টার্মিনালে যাচ্ছেন সেখানে আবার গেটের বাইরে লাইন ধরে পাসপোর্ট টিকেট চেক করিয়ে ভেতরে ঢুকতে হবে, এবং যে টার্মিনাল থেকে আপনার প্লেন ছেড়ে যাবে সে টার্মিনালেই আপনাকে চেক ইন করতে হবে। একটি থেকে অন্য টার্মিনালে ট্রান্সফার করার জন্য আপনার কমপক্ষে হাতে ৪৫ মিনিট সময় রাখতে হবে। তার মানে হলো, যদি দিল্লিতে আপনার আগমন এক টার্মিনালে হয়, এবং প্রস্থান (departure) অন্য টার্মিনাল থেকে হয়, তাহলে নিশ্চিত করুন যে কমপক্ষে ২.৫ - ৩ ঘন্টার ব্যবধান আছে এরাইভাল আর ডিপার্চার এর মধ্যে। এর কম হলে সমীকরণ জটিল হয়ে যেতে পারে। কারণ অনেক সময় এরাইভাল ফ্লাইট বিলম্বিত হয়ে যেতে পারে ৩০-৪০ মিনিট, শাটল বাস এ অতিরিক্ত ভিড় থাকার কারণে আপনার বিলম্ব হতে পারে, এবং এই কারণে ফ্লাইট মিস হওয়াটা হবে সবচেয়ে অনাকাঙ্খিত এবং দুৰ্ভাগ্যজনক (যা আমার প্রায় হয়ে গিয়েছিল)। তাই প্লেনের টিকেট কাটার সময় দিল্লি স্টপ ওভার যেন কমপক্ষে ৩ ঘন্টা হয় সেটা খেয়াল রাখুন। ট্রান্সফার এর জন্য শাটল বাস নিতে চাইলে বাস স্টপেজে টিকেট দেখিয়ে টোকেন সংগ্রহ করুন, তা না হলে বাসে জনপ্রতি ২৫ রুপি করে ভাড়া গুনতে হবে।

কাশ্মীর | Dhaka To Kashmir | Travel Guides

শ্রীনগর এয়ারপোর্টএ যা করণীয়:
শ্রীনগর এয়ারপোর্টে বিদেশী টুরিস্টদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ল্যান্ড করার পর এরাইভাল লাউঞ্জ এ সোজা হাতের ডান পাশে "Foreign Tourist Registration" লেখা একটা কাউন্টার আছে , সোজা ওখানে চলে যান, ফরমটি নিয়ে ফিলাপ করে ফেলুন। এখানে আপনি কাশ্মীর অবস্থান কালীন যেখানে যেখানে ভ্রমণ করবেন সে জায়গাগুলোর নাম দিতে হবে, এবং কমপক্ষে একটি হোটেল/ থাকার জায়গার নাম দিতে হবে যেখানে আপনি অবস্থান করবেন। এই তথ্যটি আপনার প্রথম এরাইভাল এয়ারপোর্টেও (কলকাতা অথবা দিল্লি) লাগবে।
শ্রীনগর এয়ারপোর্ট থেকে শ্রীনগর শহর কিভাবে যাবেন?
ফরেন টুরিস্ট রেজিস্ট্রেশন কাউন্টারের ঠিক উলটা পাশেই প্রি-পেইড ট্যাক্সি কাউন্টার আছে, ওখান থেকে ট্যাক্সি টোকেন নিতে পারেন ৬৩০ রুপি দিয়ে। এয়ারপোর্ট থেকে বের হয়ে অটোরিকশা নিতে পারেন, যার ভাড়া পড়বে ৩০০-৩৫০ টাকা (শ্রীনগরে কোথায় যাবেন তার উপর নির্ভর করবে)
যা হোক, কঠিন কাজটুকু শেষ, সব ঠিক মতো করতে পারলে আপনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভূ-স্বর্গ বলে খ্যাত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। আপনার ট্যাক্সি অথবা কালো অটোরিকশার জানালা দিয়ে দেখা যাচ্ছে ধোঁয়াটে সুন্দর নীলচে পাহাড়। পেছনে পরে যাচ্ছে আপনার দীর্ঘ যাত্রার ক্লান্তি আর অবসন্নতা, আর মন যেন হটাৎ ভরে উঠছে অজানা কোনো শিহরণে ।

কাশ্মীর | Dhaka To Kashmir | Travel Guides

বিঃ দ্রঃ : ঘুরতে যেয়ে পরিবেশ নষ্ট করা, যত্রতত্র পলিথিন ব্যবহার করা এবং ফেলা কাশ্মীরে দণ্ডনীয় অপরাধ। ভূ-স্বর্গ কে সুন্দর রাখতে আপনার সহায়তা অত্যন্ত জরুরি ।

You Might Also Like

0 comments

Flickr Images