Swift

দার্জিলিং শিলং চেরাপুঞ্জি | INDIA

দার্জিলিং শিলং চেরাপুঞ্জি | INDIA
লোঁলেগাও থেকে অনতিদূরে ৫৫০০/- ফিট উচ্চতায় কালিম্পং সাব-ডিভিশনের ছোট্ট পাহাড়ি হ্যামলেট চারখোল। ঘন সবুজে ঘেরা এই পাহাড়ী জনপদের বাঁকে-বাঁকে নিঃস্তব্ধ সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে রয়েছে যেন প্রকৃতি। পাইন, ওক, শাল, সাইপ্রাস, রডোডেনড্রনে মোড়া নেওয়াভ্যালি ন্যাশানাল পার্কের অন্তর্ভুক্ত চারখোল বিভিন্ন প্রকার হিমালয়ান পাখির অবাধ বিচরণ ক্ষেত্র। যেদিকেই চোখ যাবে শুধু সবুজ আর তারই মাঝে নানারকম পাখির সুরেলা শিষ আপনার ছুটি কাটানোর আমেজকে করে তুলবে স্বর্গীয়। প্রকৃতির এই নিঃস্তব্ধ, নিশ্চিন্ত আস্তানায় পায়ে হাঁটা পাহাড়ী পথে দেখা পেয়ে যাবেন ব্লু ফ্রন্টেড রেডস্ট্রাট, ইন্ডিয়ান রবিন, গ্রীণ ব্যাকড্ টিট, পিপিট, অ্যাসলে পিনিয়া, ভার্ডিটার ফ্লাইক্যাচার, হিমালয়ান বুলবুল প্রভৃতি পাখির। এছাড়া কয়েকশ প্রজাতির প্রজাপতি এই অঞ্চল কে এক অনন্য রূপদান করেছে। ফলে একদিকে যেমন পাখিপ্রেমি অন্যদিকে যারা কাছেপিঠে অফবিট লোকেশনের খোঁজ করেন তাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চারখোল।
দার্জিলিং শিলং চেরাপুঞ্জি | INDIA
 চারখোল থেকে কাঞ্চনজঙ্ঘা র ভিউও অসাধারণ, এমনকি আকাশ পরিস্কার থাকলে এখান থেকে মাউন্ট এভারেস্টের কিছু অংশ ও দেখা যায়। গুটি কয়েক পরিবারের বাস এই চারখোলে, মূলতঃ চাষবাস করেই জীবিকা নির্বাহ করেন। তবে চারখোলের পরিচিতি বাড়ার সাথে সাথে গ্রামের মানুষেরা হোমস্টের দেখাশোনাও করছেন। তাদের সহজ সরল জীবনযাত্রা এবং উষ্ম আতিথিয়তা আপনার ভালো লাগবেই।
দার্জিলিং শিলং চেরাপুঞ্জি | INDIA
মূলতঃ পায়ে হেঁটেই ঘুরতে হবে, নিঃস্তব্ধ প্রকৃতিকে উপলব্ধি করাই মূল এখানে। এছাড়া নেওড়াভ্যালি ফরেস্টের নানা রকম পাখি দেখতে দেখতেও সময় কেটে যায়।
কাছে পিঠে দর্শনীয় বলতে, চারখোলের খুব কাছেই লাভা, লোঁলেগাও, রিশপ, কোলাখাম, রিকিশাম, পেডং প্রভৃতি সুন্দর পাহাড়ী গ্রাম গুলি। দিনে দিনেই ঘুরে আসা যায়। এই অঞ্চল গুলি থেকে কাঞ্চনজঙ্ঘা ও তার পার্শ্ববর্তী পিকগুলি এবং পুরো ইস্টার্ন হিমালয়ার ভিউ অসাধারণ।
এছাড়া লোলেগাঁও এর ঝান্ডিদারা থেকে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের ওপর সূর্যোদয় দেখা এক স্বর্গীয় অনুভুতি।

দার্জিলিং শিলং চেরাপুঞ্জি | INDIA
নিউ জলপাইগুড়ি থেকে চারখোলের দূরত্ব ৮৬ কিমি, কালিম্পং থেকে ৩৫ কিমি।
গাড়ীভাড়া ৩৮০০/- টাকা।
চারখোলে থাকার জন্য অনেক ছোট ছোট হোমস্টে আছে এছাড়া পাহাড়ী ঢালে একটি সুদৃশ্য রিসোর্ট ও আছে।
দার্জিলিং শিলং চেরাপুঞ্জি
এর বাইরে অনেক সুন্দর পাহাড়ি গ্রাম যেগুলো প্রকৃতিতে ভরপুর অনেক বাংলাদেশী দাদা দিদিরা ভাই বোনেরা
হয়তো বা যান, বা খোঁজখবরের জন্যে যেতে পারেন না আবার হয়তো অনেকে গেছেন সেইসব সাইডে কিন্তু দার্জিলিং গ্যাঙ্গটক শিলং শহরের কাছেপিঠে ১৫,২০,৩০ কিলোমিটারের মধ্যে এমন অনেক স্পষ্ট আছে সেখানে গিয়ে সেটার উপলব্ধি করা যায় মুখে বলে ক্যামেরার চোখে ধরে সেটা কিছু শতাংশ মাত্র বোঝা সম্ভব..
আর বিশেষ করে শান্তি স্নিগ্ধতা মৌনতা যাদের নেশা তাদের উপযুক্ত।

বাঙালি বরাবরই ঘোরা এবং খাওয়াদাওয়ার পাগল সকলকে অগ্রিম শুভেচ্ছা মহালয়ার এবং পুজোর।
দার্জিলিং শিলং চেরাপুঞ্জি | INDIA

You Might Also Like

0 comments

Flickr Images